ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গাইবান্ধা ও রংপুরে সড়কে প্রাণ হারালেন ২২ জন

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার পলাশবাড়ী ও রংপুরের তারাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৩৫জন।

শনিবার ভোরে পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে ১৬ জন এবং শুক্রবার দিবাগত রাতে তারাগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পলাশবাড়ি থানার ওসি মাহমুদুল আলম জানান, ভোরে পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করেছেন। এঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

তারাগঞ্জ থানার ওসি আবদুল বাকি জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বিআরটিসির দ্বিতল বাসের চাকা নষ্ট হলে শলেয়াশাহ বাজার এলাকায় দাঁড়িয়ে মেরামতের কাজ করছিল। এ সময় পেছন থেকে একটি বালু বোঝাই ট্রাক ধাক্কা দেয় বাসটিকে। এতে ঘটনাস্থলে ছয় বাসযাত্রী নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন পাঁচজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান ওসি আবদুল বাকি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

গাইবান্ধা ও রংপুরে সড়কে প্রাণ হারালেন ২২ জন

আপডেট সময় ০৭:৪০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮