ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খিলক্ষেতের বিআরটিসি বাস ডিপোতে অগ্নিকাণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বিআরটিসির বাস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে নিকুঞ্জ এলাকায় বিআরটিসির বাস ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত চারটা ২০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বিআরটিসির ১১টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে পাঁচটি দ্বিতল বাস এবং ছয়টি একতলা বাস। কিভাবে ডিপোতে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি জানাতে পারেননি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরুপন করা যায়নি।

পুড়ে যাওয়া বাসগুলোর মধ্যে বেশ কিছু পরিত্যক্ত বাস বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সময় বেশিরভাগ গাড়ি ডিপো থেকে রাস্তায় এনে রাখায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে বলে বাস ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ। তিনি বলেন, ‘আমাদের সচল বাসগুলোর অধিকাংশ বের করে আনতে পেরেছি। আপনারা দেখেছেন এগুলো বাইরে বের করে রাখা হয়েছে। তবে সচল বাস পাঁচটি পুড়ে গেছে। এই ঘটনার পরও ঈদের আগে এতগুলো বাস পুড়ে গেলেও যাত্রী পরিবহনে সমস্যা হবে না।’

ফরিদ আহমেদ আরও বলেন, আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কোনো গাফিলতি আছে কি না, তা দেখা হবে।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই ) রেজওয়ানও ১১টি গাড়ি পুড়ে যাওয়ার তথ্য দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খিলক্ষেতের বিআরটিসি বাস ডিপোতে অগ্নিকাণ্ড

আপডেট সময় ০৯:০০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮