ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দেশ ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক: আইজিপি

জাবেদ পাটোয়ারী। ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছি। মাদক এবং জঙ্গিবাদ থেকে নিজেকে ও সমাজকে মুক্ত রাখার শপথ নিতে হবে। কারণ, মাদক দেশ ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে।

শুক্রবার বিকালে রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শহীদ পুলিশ স্মৃতি কলেজের গভর্নিং বডির সভাপতি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠন করতে হবে। অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন। তাদের সময় দেবেন। তাদের ভালোমন্দের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবেন।

আইজিপি বলেন, শুধু পাঠ্যবই পড়লেই হবে না। দেশকে জানতে হবে। দেশের মানুষকে জানতে হবে। দেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। কলেজের পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদুল হাসান এবং কৃতী শিক্ষার্থীদের পক্ষে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী জেবা তাসনিয়া ইসলাম বক্তব্য দেন।

কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি থেকে ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। উল্লেখ্য, ২০১৮ সালে শহীদ পুলিশ স্মৃতি কলেজ থেকে পিইসি পরীক্ষায় ৭৫ জন ও জেএসসি পরীক্ষায় ৬৫ জন বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় ২৫৭ জন জিপিএ-৫ পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মৃত অবস্থায় পাওয়ার

দেশ ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক: আইজিপি

আপডেট সময় ০৯:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮