ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে প্রিয়াংকা চোপড়া

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারে নির্যাতিত নিপীড়িত হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। এর মধ্যে আছেন রাণী, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিভিন্ন ঘরানার বিশ্বখ্যাত তারকা। অনেক দেশ রাষ্ট্রীয়ভাবেই এ ঘটনায় মিয়ানমারের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে। অনেকে সশরীরে হাজির হয়েছেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের শিবিরে।

এই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাত শেষে বাংলাদেশে পা রাখেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। পরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছান। এরপর বিকাল ৪টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। সেখানে ১০ মিনিট অবস্থান করেন তিনি।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আফরুজ্জুল হক টুটুল দৈনিক আকাশকে জানান, ‘মঙ্গলবার সকালে বলিউড অভিনেত্রীর প্রথমে উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং বিকালে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়াও বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বৃহস্পতিবার সকালে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে বলিউড এই অভিনেত্রীর।

উল্লেখ্য, ৩৫ বছর বয়সী প্রিয়াংকা জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের গুডভিল অ্যাম্বাসেডর। সেই পরিচয় নিয়েই ইউনিসেফ বাংলাদেশের আমন্ত্রণে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে এসেছেন তিনি। এর আগে তিনি সিরিয়ায় যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়ে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে প্রিয়াংকা চোপড়া

আপডেট সময় ০৮:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮