ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১১০ আরোহীর মধ্যে বেঁচে আছেন ৩ জন

কিউবার হাভানায় বিধ্বস্ত হওয়া বিমান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কিউবার রাজধানী হাভানার জোসি মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজন আরোহী ছাড়া সবাই নিহত হয়েছেন। বোয়িং ৭৩৭ বিমানটিতে ১১০ জন আরোহী ছিলেন। এরমধ্যে ১০৪ জন কিউবার যাত্রী আর ৬ জন কেবিন ক্রু।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির ১০৬ জন আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয়। বাকি তিনজন আরোহী চিকিৎসাধীন আছেন।

দেশটির কমিউনিস্ট পার্টির সংবাদপত্র গ্রামা জানিয়েছে, বেঁচে যাওয়া তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। গত মাসে শপথ নেয়া কিউবার প্রেসিডেন্ট মিগুয়ের ডিয়াজ-কানেল বলেন, এটা সত্যিই এক দুর্ভাগ্যজনক ঘটনা।

বিমানবন্দর সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৮ মিনিটে বিমানটি উড্ডয়ন করে ৬৭০ কিলোমিটার দূরে হলগিউইন শহরের দিকে যাচ্ছিল। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানবন্দর ও সান্তিয়াগো দে লাস ভেগাস শহরের মাঝখানে বিধ্বস্ত হয়ে বিস্ফোরণ ঘটে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেবল জানিয়েছে, বিদেশি ক্রু বিমানটি চালাচ্ছিল। এর বেশি তথ্য তারা দেয়নি। দেশটির টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে বিমানবন্দরের কাছ থেকে কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠতে দেখা গেছে।

দুর্ঘটনার পরপরই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটি ২৬ বছরের পুরনো। প্যানোরমা এয়ারলাইন্সের কাছ থেকে ভাড়া নিয়ে সেটি চালানো হচ্ছিল। দুর্ঘটনার পরই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা করেন। বিপুল সংখ্যক পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

কিউবায় ১৯৯৭ সালে অনটোনভ-২৪ যাত্রীবাহী বিমান বিধ্স্ত হয়ে সমুদ্রে পড়ে গেলে সেটির ৪৪ আরোহীর সবাই নিহত হয়েছিলেন। এর পর ২০০২ সালে আরেকটি বিমান দূর্ঘটনায় ১৬ যাত্রী নিহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১১০ আরোহীর মধ্যে বেঁচে আছেন ৩ জন

আপডেট সময় ১২:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮