ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই কেন অনশন ভাঙলেন, জানালেন সোনম ওয়াংচুক সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী গুলশানের ‘গ্রিন ভিলা’য় উঠবেন সাহাবুদ্দিন নভোথিয়েটারে সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী ৫০০ টাকার চারা গাছের দাম ধরা হয়েছে ১ লাখ শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

কাশিমপুর কারা কমপ্লেক্সে মালয়েশিয়া প্রবাসীর হেলিকপ্টার

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের অভ্যন্তরে মালয়েশিয়া প্রবাসীর সপরিবারে হেলিকপ্টার অবতরণ করেছে। এ ঘটনায় কারাগারে তোলপাড় শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই হেলিকপ্টারটি অবতরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করে জিঞ্জাসাবাদ চলছে বলে জানান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার সুব্রত কুমার বনিক।

তিনি জানান, কুমিল্লার হোমনা এলাকার মালয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কোনাবাড়ি কুদ্দুস নগর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এসময় পাইলট ভুল করে কারা কমপ্লেক্সের অভ্যন্তরে স্কুলের মাঠে হেলিকপ্টাটি অবতরণ করে। পরে কারারক্ষীরা তাদের আটক করে এখানে অবতরণের কারণ জানতে চান। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে প্রবাসী বিল্লাল হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করেন। মালয়েশিয়ান এক নারীকে বিয়েও করেছেন। পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কোনাবাড়ি আমবাগ এলাকায় তার এক আত্মীয়ের বিয়ে বাড়িতে বেড়াতে আসার পথে পাইলট ভুল করে কোনাবাড়ি কুদ্দুস নগর স্কুলের পরিবর্তে কারা কমপ্লেক্সে অবতরণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু

কাশিমপুর কারা কমপ্লেক্সে মালয়েশিয়া প্রবাসীর হেলিকপ্টার

আপডেট সময় ০২:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭