ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় নতুন আরেকটি ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার : ববি হাজ্জাজ চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত : জিনপিং দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত শি’র সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার

ইতালির কাতানিয়ার সেক্রেটারি জেনারেল হলেন বাংলাদেশের সোনিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইতালির অপরূপ সৌন্দর্যে ঘেরা সিসিলি দ্বীপের শহর হলো কাতানিয়া। সেখানকার পৌরসভা কাতানিয়ার (কন্সুলতা কমুনালের) সেক্রেটারি জেনারেল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি সোনিয়া নওয়াব।

বিদেশীদের প্রতিনিধি হিসেবে এই পদটিতে নির্বাচিত হন তিনি। কাতানিয়ার মেয়র তাকে শপথ পাঠ করান। ১৭ এপ্রিল শপথ নেয়ার পর তিনি দায়িত্ব বুঝে নেন।

সোনিয়ার শপথ অনুষ্ঠানে কাতানিয়া পৌরসভার উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বাংলা কমিউনিটির মোল্লা সেলিম, নওয়াব সৌজন্য, গোলাম মোস্তফা, মাসুদসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ, ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করে দ্বিতীয় অবস্থানে ছিলেন সোনিয়া।

২০০৩ সালে মা বাবার সঙ্গে তিনি ইতালি আসেন সোনিয়া। এরপর ২০১৬ সালে কাতানিয়া শহরের সেরা ৯ নারীর মধ্যে সোনিয়া ছিল অন্যতম একজন।

এ ব্যাপারে সোনিয়া নওয়াব বলেন, আমার এই অর্জন বাংলাদেশিদের সুনাম বয়ে আনবে। বিশ্বের যে প্রান্তেই থাকি না কেন দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই।

কমিউনিটি সেবায় এগিয়ে যাওয়ার জন্য তার স্বামী নওয়াব সৌজন্য অগ্রনী ভূমিকা রেখেছেন জানিয়ে তিনি বলেন, শুধু মানুষ হিসেবে জন্মালেই হবে না, মানুষের সেবায় এগিয়ে আসতে হবে। আগামী দিনে আরও বেশি সমাজ সেবায় নিজেকে ব্যস্ত রাখতে চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় নতুন আরেকটি ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত

ইতালির কাতানিয়ার সেক্রেটারি জেনারেল হলেন বাংলাদেশের সোনিয়া

আপডেট সময় ১১:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮