ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের দাবিতে প্রধান শিক্ষকের বাড়িতে ছাত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

পীরগঞ্জে বিয়ের দাবিতে এক এইচএসসি পরীক্ষার্থী প্রধান শিক্ষকের বাড়িতে অনশনে বসেছে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক, তার স্ত্রী, বোন ও ভগ্নিপতিসহ কয়েকজন ওই ছাত্রীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত মিনরুল ইসলাম সাবু উপজেলার রামনাথপুর ইউনিয়নের জামদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নির্যাতিতা ছাত্রী ধাপেরহাট মনিকৃষ্ণসেন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

শনিবার সকালে উপজেলার জামদানী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় শত শত উৎসুক জনতা প্রধান শিক্ষকের বাড়িতে ভিড় জমিয়েছে।

গ্রামবাসী, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রধান শিক্ষক প্রায় ৩ বছর ধরে একই গ্রামের বাসিন্দা তার আপন মামাতো শ্যালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে আসছেন।

সম্প্রতি ওই প্রধান শিক্ষকের শ্যালক ফিরোজ মিয়া পটলের জমিতে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক (দুলাভাই) এবং ওই পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করে মারপিট করে।

এ ঘটনায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওঠলে শনিবার সকালে ওই পরীক্ষার্থীকে তার পরিবারের লোকজন বাড়ি থেকে বের করে দেয়। পরে সে বিয়ের দাবিতে প্রধান শিক্ষক সাবুর বাড়িতে অবস্থান নেয়।

এ সময় প্রধান শিক্ষক, তার স্ত্রী শেফালী বেগম, ভগ্নিপতি, বোনসহ কয়েকজন তাকে বেদম মারপিট করে। রিপোর্ট লেখা পর্যন্ত বিয়ের দাবিতেই প্রধান শিক্ষকের বাড়িতে অবস্থান করছিল ওই ছাত্রী।

নির্যাতনের শিকার ওই ছাত্রী জানায়, এসএসসির আগ থেকেই সে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক করে আসছে। সম্প্রতি আমাদের আপত্তিকর অবস্থায় ফিরোজ আটক করে। প্রধান শিক্ষক সাবু মোবাইল ফোনে বলেন, এটি ষড়যন্ত্র।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবায়দা রওশন জাহান বলেন, ওই শিক্ষকের ব্যাপারে শুনেছি। শনিবার সকালে স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছে, সেটিও এলাকাবাসী আমাকে জানিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ইউএনও কমল কুমার ঘোষ বলেন, বিষয়টি শুনেছি। সামাজিকভাবে নিষ্পত্তি না হলে ওই পরীক্ষার্থী আইনের আশ্রয় নিতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ের দাবিতে প্রধান শিক্ষকের বাড়িতে ছাত্রী

আপডেট সময় ০৮:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮