ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

পূর্বশত্রুতার জেরে প্যানেল মেয়রকে হাতুড়িপেটা

অাকাশ জাতীয় ডেস্ক:

শরীয়তপুর পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়রকে পূর্বশত্রুতার জেরে হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় প্যানেল মেয়রের উত্তেজিত সমর্থকরা হামলাকারীদের বাড়িঘর ভাঙচুর করেছে।

আহত প্যানেল মেয়র মো. আলমগীর মৃধা (৩৮) শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর।

হামলায় অভিযুক্তরা হলেন, একই এলাকার শাহজালাল বেপারী, শাহজালাল মাদবর ও সাদ্দাম মাদবর।

শুক্রবার শরীয়তপুর পৌরসভার কাগদী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সকালে মর্নিং ওয়ার্ক করতে বাড়ি থেকে বের হন তিনি।

আহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মো. আলমগীর মৃধা নামাজ পড়ে মর্নিং ওয়ার্ক শেষ করে জাকির মাদবরের চায়ের দোকানে বসে চা পান করছিলেন।

এ সময় শাহজালাল বেপারী, শাহজালাল মাদবর ও সাদ্দাম মাদবর নামের তিন ব্যক্তি পূর্বশত্রুতার জেরে তার ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি ভাবে মাথায় ও হাঁটুতে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
পরিবারের ধারণা, মাদকবিরোধী কমিটি করার কারণে মাদক ব্যবসায়ীরা এ হামলা চালিয়েছে।

এ ব্যাপারে আহত আলমগীর মৃধার বড় ভাই আ. রাজ্জাক বলেন, আমার ভাইকে সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। প্যানেল মেয়রের

স্ত্রী পারভিন আকতার বলেন, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা আমার স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। আমি অভিযোগ দাখিল করেছি।

পালং মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

পূর্বশত্রুতার জেরে প্যানেল মেয়রকে হাতুড়িপেটা

আপডেট সময় ০৭:১৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮