ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

এবার বুশের সান্নিধ্যে সৌদি যুবরাজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র সফরে থাকা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবার দেশটির সাবেক দুই প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ও তার ছেলে জর্জ ডব্লিউ বুশের সান্নিধ্যে এসেছেন।

বুশদের টেক্সাসের বাড়িতে গিয়ে দেখা করেন সৌদি যুবরাজ। এ সময় তিনি সঙ্গে করে নিয়ে যান নিজের ভাই ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন সালমানকে। খবর আল অ্যারাবিয়ার।

সাক্ষাৎপর্বের পর সিনিয়র বুশ এক টুইটবার্তায় বলেন, দুই রাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব উদযাপন করার সুযোগ পেয়ে তিনি অভিভূত ও আনন্দিত।

সিনিয়র বুশ ছিলেন দেশটির ৪১তম প্রেসিডেন্ট। তার আমলে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হস্তক্ষেপ করেন। সৌদি আরবেও হামলার হুমকি দিয়েছিলেন তিনি। এর পর ইরাকের বিরুদ্ধে বুশ অপারেশন ডেজার্ট স্টর্ম শুরু করেন। এতে প্রায় ৫০ হাজার ইরাকি নিহত হয়েছিলেন।

মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সিনিয়র বুশের সাক্ষাতের সময় তার ছেলে যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিম বাকের উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডব্লিউ বুশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে আফগানিস্তান ও ইরাকে হামলা করেন। এতে লাখ লাখ বেসামরিক লোক নিহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

এবার বুশের সান্নিধ্যে সৌদি যুবরাজ

আপডেট সময় ০২:২৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮