ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেসের জ্যাকেট পরা সাংবাদিকদেরও ছাড় দেয়নি ইসরাইল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজা উপত্যকায় দ্বিতীয় সপ্তাহের মতো শুক্রবারের বিক্ষোভের সময় কর্তব্যরত সাংবাদিকদেরও রেহাই দেয়নি দখলদার ইসরাইলি সেনাবাহিনী।

প্রেস লেখা সুরক্ষা জ্যাকেট পরা থাকা সত্ত্বেও সাংবাদিকদের ওপর নির্বিচার গুলি চালিয়েছে তারা। ওই দিন ফিলিস্তিনিদের ঘরে ফেরার বিক্ষোভে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ১০ বিক্ষোভকারী নিহত হন।

তাদের মধ্যে একজন ছিলেন স্থানীয় আইন মিডিয়ার আলোকচিত্র সাংবাদিক ইয়াসের মুরতজা। খবর এএফপি ও রয়টার্সের। ফিলিস্তিনি জার্নালিস্ট সিন্ডিকেট জানিয়েছে, মুরতজা ছাড়াও আরও পাঁচ সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। যদিও তাদের গায়ে প্রেস লেখা সুরক্ষা জ্যাকেট ছিল।

প্যারিসভিত্তিক রিপোর্টাস উইদাউট বার্ডারসের সেক্রেটারি ক্রিস্টোফার ডেলিওর বলেছেন, মুরতজাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে।

ইসরাইলের সাংবাদিক ইউনিয়ন মুরতজা হত্যাকাণ্ডের ব্যাখ্যা দাবি করে বলেছে, একটি গণতান্ত্রিক দেশের সেনাবাহিনী কখনও দায়িত্বপালনরত সাংবাদিককে গুলি করে হত্যা করতে পারে না।

মুরতজার ভাই সাংবাদিক মুতাজেম বলেন, যখন তার শরীরে গুলি লাগে, তখন আমি তার পাশেই ছিলাম। সাংবাদিকদের লক্ষ্য করেই ইসরাইলি বাহিনী গুলি ছুড়েছিল।

ফ্রিল্যান্স সাংবাদিক আশরাফ আবু ওমর বলেন, তিনিও মুরতজার পাশে ছিলেন। সেখানে তারা দুজনেই হেলমেট ও সুরক্ষা জ্যাকেট পরে ছিলেন।

তিনি বলেন, আমাদের জ্যাকেটে বড় বড় অক্ষরে প্রেস লেখা ছিল। সীমান্ত থেকে প্রায় আড়াইশ মিটার দূরে আমরা বিক্ষোভকারীদের টায়ার পোড়ানো ছবি তুলছিলাম।

তখন ইসরাইলিরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করলে আমরা দৌড় দিই। হঠাৎ সে মাটিতে পড়ে যায়। আমি চিৎকার করে বলি, মুরতজা তুমি ঠিক আছ? তার কাছ থেকে কোনো জবাব আসেনি।

তার শরীর রক্তে ভেসে যাচ্ছিল বলে জানান সাংবাদিক আশরাফ আবু ওমর। শনিবার মুরতজার জানাজায় শত শত ফিলিস্তিনিকে অংশ নিতে দেখা গেছে। এ সময় তার মরদেহ দেশটির জাতীয় পতাকায় মোড়ানো ছিল। আর তার বুকের ওপর ছিল প্রেস লেখা একটা সুরক্ষা জ্যাকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেসের জ্যাকেট পরা সাংবাদিকদেরও ছাড় দেয়নি ইসরাইল

আপডেট সময় ০২:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮