ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

সরে দাঁড়াচ্ছেন বাংলাদেশের ফুটবল কোচ ওর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ভিয়েনতিয়েনে গত ২৭ মার্চ লাওসের বিপক্ষে দুর্দান্ত খেলেই ড্র করেছিল বাংলাদেশ। প্রশংসিত হয়েছিলেন অ্যান্ড্রু ওর্ড। বাংলাদেশ জাতীয় দলের জন্য একজন ভালো কোচ এসেছেন—এমন তৃপ্তিও ঝরেছিল অনেকের কণ্ঠে। কিন্তু সেই ওর্ডই এখন ছেড়ে দিচ্ছেন দায়িত্ব। থাইল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব এয়ারফোর্স ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন এই অস্ট্রেলীয়। তিনি একা নন, তার সঙ্গে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ওয়েলশ গোলরক্ষক কোচ জেসন ব্রাউনও।

লাওস থেকেই দেশে ছুটিতে গিয়েছিলেন ওর্ড। বাংলাদেশে ফেরার কথা ছিল আজই। কিন্তু থাইল্যান্ডের ক্লাবটির অফিশিয়াল ফেসবুক সূত্রে জানা গেছে তিনি আর বাংলাদেশের কোচ নেই। ক্লাবটির উইকিপিডিয়া পেজ এমনকি ওর্ডের ব্যক্তিগত উইকি পেজেও এই তথ্য জানিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও স্বীকার করেছে ওর্ড আর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে নেই।

গত বছর এপ্রিলে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ওর্ড। এই সময় জাতীয় দলের কোনো খেলা ছিল না। সিনিয়র দলের ডাগ আউট ওই লাওসের বিপক্ষেই দাঁড়িয়েছিলেন তিনি। গত এক বছরে কাজ করেছেন অনূর্ধ্ব ২৩, ১৮ ও ১৬ দলের সঙ্গে। ছুটি কাটিয়ে ফেরার পরপরই তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। কিন্তু ওর্ড এখন অতীত ইতিহাসই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

সরে দাঁড়াচ্ছেন বাংলাদেশের ফুটবল কোচ ওর্ড

আপডেট সময় ০৮:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮