ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে প্রতিপক্ষের হামলা, আহত ২০

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে যাওয়ার পথে নিজ দলের প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এসময় বেশকয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কচুয়া উপজেলার আশ্রাফপুর কাঁঠাল বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এনবিআররের সাবেক সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-১ কচুয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. গোলাম হোসেনের সমর্থকদের ওপর তার প্রতিপক্ষরা হামলা চালায় বলে জানা গেছে।

এ বিষেয়ে চাঁদপুর জেলা পরিষদ সদস্য মো. জোবায়ের হোসেন জানান, সকাল সাড়ে ৮ টায় তিনিসহ নেতাকর্মীরা একটি মাইক্রোবাস ও তিনটি বাস নিয়ে চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যাচ্ছিলেন। কাঁঠাল বাগান এলাকায় পৌছালে ক্ষমতাসীন দলের প্রতিপক্ষ নেতাকর্মীরা তাদের গাড়ি বহরে হামলা, ভাংচুর চালায়। এতে উপজেলার তুলপাই গ্রামের খোকন, মোস্তফা, কাউছার, আমুজান গ্রামের আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, কেশরকোর্ট গ্রামের কৃষক লীগ নেতা আব্দুর রাজ্জাক, আশ্রাফপুর গ্রামের শ্রমিক লীগ নেতা বাসার, রাজাপুর গ্রামের ছাত্রলীগ নেতা রিয়াত ও রুবেলসহ ২০ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিক হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স ও কচুয়ার হাসিমপুরস্থ ফয়েজুন নেছা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অপরদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এনবিআরের সাবেক চেয়ারম্যানের নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা ও আটকের বিষয়টি তিনি শুনেছেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের পুলিশি পাহাড়ায় কচুয়ার সীমানা পার করে দিয়েছি। যে কোন বিশৃঙ্খলা মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে প্রতিপক্ষের হামলা, আহত ২০

আপডেট সময় ০৪:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮