ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোরআনের ভেতরে ইয়াবা পাচার

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারে কোরআন শরীফের ভেতরে অভিনব পন্থায় ইয়াবা পাচারের সময় তিনজনকে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

গত ১০ মার্চ কক্সবাজারে এক ব্যক্তির মাথার পাগড়ির মধ্যে ছয় হাজার ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনার পর আবার ধর্মীয় জিনিস ব্যবহার করে ইয়াবা পাচারের ঘটনা ঘটল।

টেকনাফে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী জানান, গত ১২ই মার্চ গভীর রাতে মিয়ানমারের দিক থেকে আসা একটি নৌকা বড়ইতলী এলাকায় পৌঁছলে বিজিবির একটি টহল দল তাদের চ্যালেঞ্জ করে।

এ সময় কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হলেও বিজিবি সৈন্যরা তিনজনকে আটক করেন। এদের একজনের দেহ তল্লাশি করার সময় এক কপি কোরআন খুঁজে পাওয়া যায়। সেই কোরআন খুলে তার ভেতরে ১৫ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।

আছাদুদ জামান চৌধুরী জানান, ‘চোরাচালানিরা আমাদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করার চেষ্টা চালায়। আমাদের সৈন্যরা কোরআনের প্রতি শ্রদ্ধাবশত: তা পরীক্ষা করবে না বলেই চোরাচালানিরা মনে করেছিল।’

তিনি বলেন, চোরাচালানের মাধ্যম হিসেবে কোরআনের মত ধর্মীয় বস্তু ব্যবহার কক্সবাজার এলাকায় নতুন কোনো ঘটনা নয়। এর আগে গত ১০ মার্চ কক্সবাজার থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছিল, যার মাথার পাগড়ির মধ্যে ছয় হাজার ইয়াবা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোরআনের ভেতরে ইয়াবা পাচার

আপডেট সময় ০৩:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮