ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি বর্তমানে শুধু দিশেহারা নয়, বেপরোয়াও: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে তারা জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক। তারা (বিএনপি) মুক্তিযুদ্ধের মুখোশ পরে নির্বাচনে আসে। আর ক্ষমতায় যাওয়ার পর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার তা করে।

ওবায়দুল কাদের আজ দুপুরে জেলা শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি বর্তমানে শুধু দিশেহারা নয়, বেপরোয়াও। তারা গত নয় বছরে নয় মিনিটের জন্যও আন্দোলন করতে পারেনি। জনগণ তাদের নেতিবাচক রাজনীতির সাথে নেই। তাদের আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেয়নি।

তিনি আরো বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতির মামলায় আদালতে খালেদা জিয়া দন্ডিত হয়েছে। আর বিএনপি অভিযোগ করে সরকার তাকে জেলে পাঠিয়েছে। খালেদা জিয়ার মামলার রায় সরকার দেয়নি, আদালত দিয়েছে। তাহলে তারা আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করছে। আদালতের বিরুদ্ধে তারা আন্দোলনের ডাক দিয়েছে।

তিনি বলেন, আত্মঘাতী ও নেতিবাচক রাজনীতি করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আগুন দিয়ে যারা মানুষ পুড়িয়ে মারে তারা কখনো গণতন্ত্রে বিশ্বাসী হতে পারে না। ক্ষমতায় এলে এদের হাতে মানুষ নিরাপদ থাকতে পারে না। এটা মুক্তিযুদ্ধের দেশ। তাই বিএনপির হাতে দেশ নিরাপদ নয়।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামছুর নাহার চাঁপা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি বর্তমানে শুধু দিশেহারা নয়, বেপরোয়াও: কাদের

আপডেট সময় ০৭:৩৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮