ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

টেকনাফে জ্বলছে সবুজ পাহাড়

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ে আগুন লেগেছে। আগুন লোকালয়ে দিকে ছড়িয়ে পড়ছে। আগুন নেভাতে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় লোকজন চেষ্টা চালাচ্ছে।

আগুন নেভাতে গিয়ে স্থানীয় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম জানা যায়নি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টেকনাফের পৌরসভার নুর আহমেদ গুনা থেকে নাইট্যং পাড়া এলাকায় পাহাড়ে এই আগুন লাগে। রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বন বিভাগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পৌরসভার সবুজ পাহাড়ের বুকে হঠাৎ করে প্রায় আড়াই কিলোমিটার এলাকায়জুড়ে আগুনে জ্বলতে থাকে। দ্রুতগতিতে আগুন লোকালয়ে দিকে ছড়িয়ে পড়ে। পায়ে হেঁটে পাহাড় পেরিয়ে ঘটনাস্থলে যেতে একটু সময় লাগে। শতাধিক একরের বেশি বনাঞ্চলে আগুন ছডিয়ে পড়ছে। এতে হাজার হাজার গাছপালা, সবজি খেত পুড়ে ছাই হচ্ছে। দমকা হাওয়ায় এই আগুন দাবানলের আকৃতি ধারণ করে ছড়িয়ে পড়ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দুর্গত এলাকায় পৌঁছালেও দুর্গম পাহাড়ে উঠতে না পারায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে।

টেকনাফ স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিরিতি বড়ুয়া দৈনিক আকাশকে বলেন, পাহাড়ে আগুন লাগানোর খবর পাওয়া সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা চালানো হচ্ছে। লোকালয়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করা গেলেও পাহাড়ের আগুন নেভানো যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান দৈনিক আকাশকে বলেন, পাহাড়ে কারা আগুন ধরিয়ে দিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ায় লোকালয় ঝুঁকিতে ছিল। তবে এখন লোকালয় নিরাপদ। তবে এখনো পাহাড়ে আগুন জ্বলছে, নেভানোর চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত

টেকনাফে জ্বলছে সবুজ পাহাড়

আপডেট সময় ১১:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮