ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতকে হারিয়ে শ্রীলংকার শুভ সূচনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করেছে শ্রীলংকা। নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচে ভারতকে ৫ উইকেটে পরাজিত করে হাথুরুসিংহের শিষ্যরা।

মঙ্গলবার শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে শেখর ধাওয়ানের ৯০ রানে ভর করে ৪ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারের ৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ৯ রানে অধিনায়ক রোহিত শর্মা এবং সুরেশ রায়নার উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে ভারতীয় ক্রিকেট দল। শুরুতে উইকেট তুলে দলকে ব্রেকথ্রু এনে দিয়েছেন চামিরা এবং ফারনান্দো। দুষমন্ত চামিরার বলে ক্যাচ তুলে বিদায় নেন ভারতীয় ভারপ্রাপ্ত অধিনায়ক। তার বিদায়ে কোনঠাসা হয়ে যাওয়া দলকে পথ দেখানোর পরিবর্তে নিজেই পথ হারান সুরেশ রায়না। রোহিত ফিরেছেন ০ রানে। রায়না ফিরেন রানের খাতা খুলে।

তৃতীয় উইকেটে মানস পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ৯৫ রানের জুটি গড়েন শেখর ধাওয়ান। পান্ডিয়া ৩৫ বলে ৩৭ রান করে ফিরে গেলেও উইকেটে বোলারদের শাসিয়ে যান ধাওয়ান। মূলত তার দায়িত্বশীলতায় শেষ পর্যন্ত ১৭৪ রান তুলতে সক্ষম হয়। ইনিংসের শুরু থেকে অসাধারণ খেলা ধাওয়ান সেঞ্চুরির ঠিক কাছাকাছি গিয়ে হোচট খান। গুনাথিলাকার বলে পেরেরা হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৪৯ বলে ছয় চার ও সমান ছক্কায় ৯০ রান করেন ভারতীয় এ ওপেনার।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলংকারও। উদ্বোধনীতে ১২ রান তুলতেই বিপদে পড়ে যান কুশল মেন্ডিস। তার বিদায়ের পর দ্বিতীয় উইকেটে গুনাথিলাকাকে সঙ্গে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন কুলশ পেরেরা। গুনাথিলাকা ১৯ র রান করে ফিরে গেলেও উইকেটে তাণ্ডব চালিয়ে যান পেরেরা।

দলকে জয়ের স্বপ্ন দেখিয়ে যাওয়া লংকান এই মারমুখি ব্যাটসম্যান ৩৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৬ রান তুলতে বিপদে পড়ে যান। তার বিদায়ের পর শ্রীলংকা দুশ্চিন্তায় পড়ে যায়। তবে শেষ দিকে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন থিসেরা পেরেরা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১৭৪/৪ রান (ধাওয়ান ৯০, পান্ডিয়া ৩৭)।

শ্রীলংকা: ১৮.৩ ওভারে ১৭৫/৫ (কুলশ পেরেরা ৬৬, পেরেরা ২২*)।

ফল: শ্রীলংকা ৫ উইকেটে জয়ী

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতকে হারিয়ে শ্রীলংকার শুভ সূচনা

আপডেট সময় ১০:২৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮