ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

মাহমুদউল্লাহর ১৫, তাহিরের হ্যাটট্রিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান সুপার লিগে শনিবার হ্যাটট্রিক করলেন ইমরান তাহির। মুলতান সুলতানসের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদদের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন এই দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার। পিএসএলের ইতিহাসে এটি তৃতীয় হ্যাটট্রিক। এবারের আসরে দ্বিতীয়। কোয়েটার দেওয়া ১০৩ রানের লক্ষ্যে মুলতান এখন ব্যাট করছে।

বাংলাদেশের মাহমুদউল্লাহর জন্য এবারের পিএসএলের শেষ ম্যাচ এটি। প্রথম দুটিতে খেলার সুযোগ পাননি। পরেরটি খেলেছিলেন। একটি ক্যাচ ধরলেও ব্যাটিং-বোলিংয়ের সুযোগ পাননি। এদিন প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন। ১৩ বলে ১৫ রান করেছেন। আর কোনো ছক্কা বা বাউন্ডারি মারতে পারেননি। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ। শারজাহ থেকে চলে যাবেন কলম্বো। যেখানে বাংলাদেশ দল ঢাকা থেকে যাচ্ছে রোববার। ৬ তারিখ শুরু টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ। প্রতিপক্ষ ভারত।
পিএসএলে এদিনের প্রথম খেলায় শারজায় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কোয়েটা ও মুলতান। টস জিতে কোয়েটাকে ব্যাট করতে পাঠায় মুলতান। সোহেল তানভির, জুনাইদ খানদের তোপে শুরু থেকেই কোয়েটা ছিল পথহারা। হ্যাটট্রিকের মাধ্যমে লেজের তিন উইকেট নিয়ে তাহির গুটিয়ে দেন কোয়েটার ইনিংস।

১৫.৪ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় কোয়েটা। ১৬তম ওভারে নিজের তৃতীয় ওভারটি করতে এসে হাসান আলি, জন হাস্টিংস ও রাহাত আলিকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন তাহির। ২.৪ ওভার বল করে ১৯ রানে ৩ উইকেট নেন তাহির।

পিএসএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেছিলেন মোহাম্মদ আমির। দ্বিতীয় হ্যাটট্রিকটি জুনাইদ খানের। টি-টুয়েন্টি ক্রিকেটে তাহিরের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। ওয়ারউইকশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে তিনি নিজের প্রথম হ্যাটট্রিকটি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ১৫, তাহিরের হ্যাটট্রিক

আপডেট সময় ০৯:৪০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮