ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমেরিকায় ঈদুল আজহা উদযাপিত, বাংলাদেশিদের সঙ্গে নামাজ আদায় করলেন জোহরান মামদানি নাহিদ-আসিফ-মাহফুজ নতুন বন্দোবস্ত তৈরিতে ব্যর্থ হয়েছে: ফরহাদ মজহার ১ জুন থেকে রামিসা হত্যাকাণ্ডের বিচারকাজ শুরু হবে: আইনমন্ত্রী ম্যাচ ফিক্সিংকে ফৌজদারি অপরাধ হিসেবে পরিণত করতে চায় বিসিবি আড়াইহাজারে মস্তকবিহীন মরদেহ উদ্ধার: বিদেশ থেকে আনা হলো মূল পরিকল্পনাকারীকে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা খসড়া: হরমুজে ফিরছে বাণিজ্যিক জাহাজ, সরছে মার্কিন অবরোধ আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: সমাজকল্যাণমন্ত্রী ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

আওয়ামী লীগের লাভ ১ কোটি ২৪ লাখ টাকা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগ আজ নির্বাচন কমিশনে (ইসি) দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। আয়-ব্যয়ের হিসাব জমা দেয়া হয়।সভাপতি মন্ডলীর সদস্য আবদুর রাজ্জাক এমপির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে দলের ২০১৬ সালের বার্ষিক আয়-ব্যয়ের এই হিসাব জমা দেয়।প্রতিনিধি দলে আরো ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি ও উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

পরে ড. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের তহবিলের বড় একটি অংশ ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে জমা রাখা হয়েছে। বাকি একটি অংশ নিয়মিত ব্যয়ের জন্য রাখা হয়। এ বছর ব্যাংকে আমানত রেখে লাভ হয়েছে ১ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৭৯৬ টাকা।আওয়ামী লীগের ব্যাংক একাউন্টে বর্তমানে ২৫ কোটি ৫৮ লাখ ১১ হাজার ৪৪১ টাকা জমা রয়েছে।

২০১৬ সালে তাদের আয় হয়েছে ৪ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা। এ বছরে দলের তহবিলে অতিরিক্ত রয়েছে ১ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ২৯৯ টাকা।

দলের আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটি, সহ-সম্পাদক, কেন্দ্রীয় উপ-কমিটি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, সংসদ সদস্য, উপ-নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি, অনুদান এবং ব্যাংক থেকে প্রাপ্ত অর্থ।ব্যয়ের খাত হিসেবে দেখানো হয়েছে, কর্মচারীদের বেতন, বোনাস, আপ্যায়ন ও অন্যান্য খরচ, কেন্দ্রীয় জনসভা, নির্বাচনী অফিস ব্যয়, পত্রিকা প্রকাশনা ও ত্রাণ কার্যক্রম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমেরিকায় ঈদুল আজহা উদযাপিত, বাংলাদেশিদের সঙ্গে নামাজ আদায় করলেন জোহরান মামদানি

আওয়ামী লীগের লাভ ১ কোটি ২৪ লাখ টাকা

আপডেট সময় ১২:১৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭