ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে পৃথক আত্মঘাতি হামলায় দুই সেনাসহ নিহত ৩

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে কয়েক দফা আত্মঘাতি বোমা হামলায় অন্তত তিন ব্যক্তি নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, কাবুলের কূটনৈতিক এলাকায় সকালের ব্যস্ত সময়ে আত্মঘাতি বিস্ফোরণে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও ছয়জন আহত হন।-খবর এএফপির।

জাতীয় নিরাপত্তা পরিদপ্তরের (এনডিএস) কম্পাউন্ডের কাছে আরেকটি বোমা হামলা হয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। ন্যাটো কার্যালয় ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে এনডিএস কম্পাউন্ড অবস্থিত।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি ওই এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। তখন বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এতে আমার গাড়ির কাচ ভেঙে গেছে। বেশ কয়েকজনকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছি।

এছাড়াও অস্থিতিশীল দক্ষিণ হেলমান্দ প্রদেশে শনিবারে পৃথক দুটি আত্মঘাতি গাড়ি বোমা বিস্ফোরণে দুই সেনা নিহত হয়েছেন। এতে আরও প্রায় ডজনখানেক লোক আহত হয়েছেন।

নাদ আলী জেলায় সেনা ঘাঁটিতে হামলায় একটি হুমভি গাড়ি ব্যবহার করা হয়েছে। সেনারা সেটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিয়েছেন। এখানে দুই সেনা নিহত ও সাত জন আহত হয়েছেন।

এরপর প্রাদেশিক রাজধানী লস্কর গাহে দ্বিতীয় আত্মঘাতি হামলায় আরও সাত ব্যক্তি আহত হন। হেলমান্দের দুটি হামলার দায় স্বীকার করেছে তালেবান।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আফগানিস্তানে পৃথক আত্মঘাতি হামলায় দুই সেনাসহ নিহত ৩

আপডেট সময় ০৩:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮