ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালদ্বীপের কাছে চীনা যুদ্ধজাহাজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালদ্বীপে চলমান জরুরি অবস্থার মধ্যেই চলতি মাসে পূর্ব ভারত মহাসাগরে ১১টি চীনা যুদ্ধজাহাজ প্রবেশ করেছে। ওই নৌবহরে দ্রুতগামী বেশ কয়েকটি ডেস্ট্রয়ার, অন্তত একটি ফ্রিগেট, ৩০ হাজার টন ওজনের উভচর ট্রান্সপোর্ট ডক ও তিনটি সাপোর্ট ট্যাঙ্কার রয়েছে।-খবর রয়টার্সের।

যুদ্ধজাহাজগুলোর সঙ্গে মালদ্বীপের চলমান সংকটের কোনো যোগ আছে কিনা, তা বলা হয়নি। কি কারণে ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও ট্যাঙ্কারগুলো ভারত মহাসাগরে এসেছে তারও কারণ দেখানো হয়নি।

কবে ও কতদিনের জন্য এ নৌবহর মোতায়েন করা হয়েছে, তাও জানা যায়নি। এশিয়াজুড়ে এবং এর বাইরেও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ বাড়াতে বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভে যুক্ত হতে মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন চুক্তি করেছে।

এর পর এ দ্বীপরাষ্ট্রটিকে ঘিরে দুই আঞ্চলিক পরাশক্তি ভারত ও চীনের পুরনো বিরোধ দৃশ্যমান হয়ে উঠেছে। মাত্র চারশ কিলোমিটার দূরের দেশ মালদ্বীপের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও নিরাপত্তার বন্ধনের সূত্র ধরে ভারত চার লাখ জনসংখ্যার এ দ্বীপরাষ্ট্রে চীনের উপস্থিতি ঠেকাতে চায়।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপের বিরোধী দলের নেতারাও দেশটির বর্তমান সংকটে হস্তক্ষেপ করতে নয়া দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

মালদ্বীপের কাছে চীনা যুদ্ধজাহাজ

আপডেট সময় ০৪:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮