ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমার জেনারেলের ওপর কানাডার নিষেধাজ্ঞা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে নিধন অভিযান চালানোর দায়ে মিয়ানমারের সেনা কর্মকর্তার ওপর টার্গেটেড নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। রোহিঙ্গা নিপীড়নে ‘তাৎপর্যপূর্ণ ভূমিকা’ রাখায় মেজর জেনারেল মং মং সোয়ের বিরুদ্ধে এই নিষেধজ্ঞা আরোপ করা হয়েছে।

শুক্রবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। এর আগে গত ডিসেম্বরে মিয়ানমারের এই কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, কানাডার ‘দ্য জাস্টিস ফর ভিকটিমস অব করাপ্ট ফরেন অফিসিয়াল অ্যাক্ট’ এর আওতায় মিয়ানমারের জেনারেলের ওপর নিষেধাজ্ঞা করা হয়েছে। এর ফলে তিনি কানাডায় কোনো আর্থিক লেনদেন বা সেখানে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া জব্দ করা হবে দেশটিতে থাকা তার সব ব্যাংক অ্যাকাউন্টও।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের কারণে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আর মেজর জেনারেল মং মং সোয়ে ছিলেন এই নিপীড়নের অন্যতম হোতা। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘটে যাওয়া এই মানবতাবিরোধী অপরাধ কানাডা নীরব দাঁড়িয়ে দেখতে পারে না।

রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করে তিনি বলেন, অধিকার ও সম্মানের জন্য লড়াই চালিয়ে যাওয়া সংখ্যালঘু নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পাশে সহমর্মিতা নিয়ে দাঁড়াবো আমরা। তিনি বলেন, মিয়ানমারের সেনাবাহিনী এবং বেসামরিক সরকারকে মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে হবে। একইসঙ্গে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

মিয়ানমার জেনারেলের ওপর কানাডার নিষেধাজ্ঞা

আপডেট সময় ১১:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮