ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

মেক্সিকোতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৪, বেঁচে গেলেন মন্ত্রী-গভর্নর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মেক্সিকোর ভূমিকম্প আঘাত হানা এলাকা পরিদর্শনের সময় সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৪জন নিহত হয়েছেন। শুক্রবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে তারা ওই এলাকায় যাচ্ছিলেন।

নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবারের এ ঘটনায় বেঁচে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলফোনসো নাভারেতে ও ওয়াহাকা রাজ্যের গভর্নর আলেহান্দ্রো মুরাত।

এ দুর্ঘটনায় তিনি ও গভর্নর মুরাত গুরুতর কোনো আঘাত পাননি বলে টেলিভিশন নেটওয়ার্ক তেলেভিসাকে জানিয়েছেন মন্ত্রী নাভারেতে। হেলিকপ্টারটি সান্তিয়াগো জামিউতেপ্যাকির খোলা মাঠে ল্যান্ড করার সময় দুটি ভ্যানের ওপর পড়ে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

হেলিকপ্টারে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা রক্ষা পেলেও নিচে থাকা ১২ জন ঘটনাস্থলেই নিহত হন, অপর দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে এক বিবৃতিতে জানিয়েছে ওয়াহাকার অ্যাটর্নি জেনারেলের দপ্তর। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ওয়াহাকা রাজ্য ও মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি কেঁপে ওঠে। এরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ওই ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত বছরের সেপ্টেম্বরে মেক্সিকোতে দুটি ভূমিকম্পের আঘাতে অত্যন্ত কয়েকশ লোক নিহত হয়েছিলেন। তখনকার ওই ভূমিকম্পে বিধ্বস্ত ভবনগুলো এখনও পড়ে আছে। পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর মধ্যে মেক্সিকো অন্যতম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

মেক্সিকোতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৪, বেঁচে গেলেন মন্ত্রী-গভর্নর

আপডেট সময় ১২:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮