ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা চাকরি হারালেন ১৮৬৮ গার্মেন্টকর্মী, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এমপিদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী: জামায়াত আমির এলপিজি কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হবে জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলা, নিহত ৫ স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

নির্বাচনে না এলে বিএনপির নিবন্ধন বাতিল: শাহজাহান খান

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি ২০১৪ সালের নির্বাচনে না এসে ভুল করেছে। এখনও সেই ভুলের খেসারত দিচ্ছে। এবারের নির্বাচনেও যদি তারা না আসে, তাহলে তাদের নিবন্ধন বাতিল হবে। শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি এসব কথা বলেন।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজা হয়েছে। এ মামলা করেছিল তত্ত্বাবধায়ক সরকার। বিচারের রায় সরকার দেয়নি, আদালত দিয়েছে। আদালত ঠিক করবে তার সাজা বহাল থাকবে, নাকি বাতিল হবে। বিএনপির নেতৃবৃন্দ অকারণে আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করছেন বলে অভিযোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, পরিবহন সেক্টর ছাড়া দেশের অগ্রগতির চাকা ঘুরবে না। দেশে আগের চেয়ে দুর্ঘটনা ৪ ভাগ হ্রাস পেয়েছে। দুর্ঘটনা কমাতে সরকারের কর্মকাণ্ড, শ্রমিক ও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য দুর্ঘটনা কমানো সম্ভব হয়েছে।

জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক ওসমান আলী, খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বকস্ দুদু, ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর, শ্রমিক নেতা সম্ভুনাথ চক্রবর্তী বক্তব্য রাখেন।

এর আগে ফিতা কেটে নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। এসময় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা

নির্বাচনে না এলে বিএনপির নিবন্ধন বাতিল: শাহজাহান খান

আপডেট সময় ০২:১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮