ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে পুলিশকে গুলি করে কিশোর অপরাধীরা

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম নগরীতে একটি চেকপোস্টে থামতে বলার পর এক পুলিশ কর্মকর্তাকে গুলি করার ঘটনায় উঠতি কিশোর অপরাধীরা জড়িত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত একজনকে আটকের পাশাপাশি দুই মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৪টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেট এলাকার চেকপোস্টে পুলিশকে গুলির এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল মালেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ঘটনাস্থল থেকে আটক হয়েছেন মো. হাকিম নামের ১৮ বছরের এক তরুণ।

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, শুক্রবার বিকালে নগরীর দুই নম্বর গেট এলাকার চেকপোস্টে একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেন পুলিশ সদস্যরা। তল্লাশি চালানোর আগেই সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মালেককে লক্ষ্য করে মটরসাইকেল আরোহীরা গুলি করে। ঘটনাস্থল থেকে ওই দুই মোটরসাইকেল এবং হামলাকারীদের একজনকে আটক করেন সেখানে দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা।

তিনি বলেন, হামলাকারীরা পাঁচজন ছিলেন। সবার বয়স ১৮ থেকে ১৯। পলাতক চারজনকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। আটক হাকিমকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, হামলাকারীরা উঠতি কিশোর অপরাধী। রাজনৈতিক ছত্রছায়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে বলে ধারণা করছি। জড়িত অন্যদের গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে।

এদিকে আটক একজনের বিস্তারিত পরিচয় ও মোটরসাইকেল দুটির রেজিস্ট্রেশন নাম্বার সংক্রান্ত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আবদুল ওয়ারিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, আব্দুল মালেকের হাঁটুর ওপরে গুলি লেগেছে। পিস্তল দিয়ে মালেককে গুলি করা হয়। তার এক্সরে করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে পুলিশকে গুলি করে কিশোর অপরাধীরা

আপডেট সময় ১১:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮