ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইতিহাস গড়ে ফিরলেন মুমিনুল

আকাশ স্পোর্টস ডেস্ক:

অবশেষে থামলেন মুমিনুল হক। ফিরে গেলেন ধনঞ্জয়া ডি সিলভার শিকার হয়ে। এর আগে ছুঁয়েছেন একাধিক মাইলফলক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৭০। এতে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ৭০ রান। লিটন দাস ৮৯ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৬ রান নিয়ে ব্যাট করছেন।

৩ উইকেটে ৮১ রান নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ। মুমিনুল ১৮ ও লিটন দাস শূন্য রান নিয়ে খেলা শুরু করেন। অনেকটা চাপের মুখে সকালের কঠিন সময়টা কাটিয়ে দেন তারা। এতে লড়াইয়ে ফিরে স্বাগতিকরা।

এরপর যা ঘটেছে তা রূপকথার গল্পকেও হার মানায়। ৫ চার ও ২ ছক্কায় ১০৫ রানে ফেরার আগে লিটনকে নিয়ে একাধিক রেকর্ড গড়েন মুমিনুল। বাঁধেন ১৮০রানের পার্টনারশিপ। যা বাংলাদেশের হয়ে চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের পার্টনারশিপ।

সেঞ্চুরি করার পথে অসামান্য কীর্তি গড়েন মুমিনুল। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ টেস্টে জোড়া সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

এ ইনিংস খেলার পথে আরেকটি রেকর্ড নিজের করে নেন মুমিনুল। ১ টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেন তিনি।

এর আগে রেকর্ডটি ছিল বাংলাদেশ ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ২৩১ রান করেছিলেন তিনি। প্রথম ইনিংসে ২৫ রান করেছিলেন দেশসেরা ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ২০৬ রানের ঐতিহাসিক ইনিংস। তার দুরন্ত ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট বাঁচিয়েছিল টাইগাররা।

শ্রীলংকার বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন মুমিনুল। দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে ছাড়িয়ে যান তামিমকে। সব মিলিয়ে এ টেস্টে বাঁহাতি টপ অর্ডারের সংগ্রহ ২৮১।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইতিহাস গড়ে ফিরলেন মুমিনুল

আপডেট সময় ০২:০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮