ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন

প্রবেশপত্র নিয়ে ফেরা হলো না ২ পরীক্ষার্থী বন্ধুর

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের বদরগঞ্জে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে বাড়ি ফেরা হলো না ২ পরীক্ষার্থী বন্ধুর। পথেই দুপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল তাদের। বুধবার টেক্সের হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেরাজুল ইসলাম (১৬) উপজেলার রামনাথপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে, অপর বন্ধু রোকন উদ্দিন(১৮)। এ ঘটনায় তাদের আরেক বন্ধু মিলন হোসেন (১৮) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সেরাজুল তার দুই বন্ধুসহ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বদরগঞ্জ হাইস্কুলে যায়। দুপরে প্রবেশপত্র নিয়ে বাড়ি ফেরার পথে টেক্সের হাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সেরাজুল। পরে স্থানীয় লোকজন তার আহত দুই বন্ধুকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোকন উদ্দিন মারা যান।

বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল

প্রবেশপত্র নিয়ে ফেরা হলো না ২ পরীক্ষার্থী বন্ধুর

আপডেট সময় ০৮:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮