ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

টেকনাফে প্রতিবেশীর বন্দুকের গুলিতে শিশু নিহত, আটক ১

অাকাশ জাতীয় ডেস্ক:

টেকনাফে শিশুদের খেলার সময় সীমানা বেড়া ক্ষতি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর বন্দুকের গুলিতে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় অপর শিশু আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করেছে।

মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী লামার পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। আটক বেলাল হোসেন (৩০) ওই এলাকার কবির আহমেদের ছেলে।

টেকনাফ থানার ওসি মাইন উদ্দিন জানান, ঘটনার পরে অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

নিহত শিশু মোহাম্মদ সাদেক (৭) স্থানীয় কাদির হোছনের ছেলে ও গুলিবিদ্ধ প্রবাসী বেলাল উদ্দিনের ছেলে মোজাহেদ (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে গ্রামীণ সড়কে নিহত ও আহত শিশুসহ কয়েক শিশু খেলা করছিল। এ সময় প্রতিবেশী বেলাল বাড়ির সীমানা বেড়া ক্ষতির অজুহাতে শিশুদের মারধর করে। এতে নিহত শিশুর মা নুর আয়েশা প্রতিবাদ করলে বেলাল একপর্যায়ে বাড়ি থেকে দেশীয় তৈরি বন্দুক এনে গুলি করলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় ও অপর শিশু আহত হয়। ঘটনার পর বেলাল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

টেকনাফে প্রতিবেশীর বন্দুকের গুলিতে শিশু নিহত, আটক ১

আপডেট সময় ১১:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮