ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আইএস সন্ত্রাসীদের আফগানিস্তানে জড়ো করছে যুক্তরাষ্ট্র: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাক ও সিরিয়ায় পরাজিত জঙ্গিগোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীদের আফগানিস্তানে যাওয়ার সুযোগ করে দিয়ে যুক্তরাষ্ট্র তাদের সেখানে জড়ো করছে বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ উপদেষ্টা ও সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। রোববার তেহরান সফররত জাতিসংঘের ইরাকবিষয়ক বিশেষ দূত ইয়ান কুবিশের সঙ্গে এক বৈঠকে এ অভিযোগ করেন। খবর রেডিও তেহরানের।

আব্দুল্লাহিয়ান বলেন, ভবিষ্যতে ইরাকে ব্যবহার করার জন্য দায়েশ ও সন্ত্রাসবাদকে টিকিয়ে রাখার প্রচেষ্টা গোটা অঞ্চল ও বিশ্বের জন্য বিপজ্জনক। এছাড়া যুক্তরাষ্ট্র আফগানিস্তানে দায়েশকে পৃষ্ঠপোষকতা দিয়ে বড় ধরনের কৌশলগত ভুল করছে বলে তিনি উল্লেখ করেন।

ইরাকে নির্বাচন পিছিয়ে দেয়ার যে চেষ্টা সৌদি আরব করছে- তাকে তিনি অগঠনমূলক হিসেবে আখ্যায়িত করে বলেন, ইরাকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার অন্যতম প্রধান শর্ত হচ্ছে যথাসময়ে দেশটিতে নির্বাচনের আয়োজন করা।

ইয়েমেনের চলমান সংকট প্রসঙ্গে আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরান কখনোই সামরিক উপায়ে ইয়েমেন সংকটের সমাধান চায়নি বরং তেহরান মনে করে একমাত্র রাজনৈতিক উপায়ে দেশটির চলমান সংকটের সমাধান হতে পারে। সাক্ষাতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইয়ান কুবিশ ইরাকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে সাহায্য করার জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে সামরিক হামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে ইসরাইল

আইএস সন্ত্রাসীদের আফগানিস্তানে জড়ো করছে যুক্তরাষ্ট্র: ইরান

আপডেট সময় ১১:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮