ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি সংস্কারের মূল তারেক রহমান, ৩ বছর আগেই তিনি সংস্কারের কথা বলেছেন’:এম এ কাইয়ুম মুন্সীর প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা: হাসনাত ৫মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে নারীদের এনজিও ঋণ শোধের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল টাঙ্গাইলকে আমরা পরিকল্পিতভাবে শিল্পের শহরে পরিণত করতে পারব: তারেক রহমান

তোমরাই একদিন এ দেশ পরিচালনা করবে: সালমা ইসলাম

অাকাশ জাতীয় ডেস্ক:

স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, তোমরাই একদিন এ দেশ পরিচালনা করবে।

তিনি বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই। তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে।

মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জের চুড়াইন তারিণীবামা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমা ইসলাম এসব কথা বলেন।

সালমা ইসলাম আরও বলেন, আমাদের দোহার ও নবাবগঞ্জে শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আমি এই অঞ্চলের অভিভাবকদের বলব, আপনার ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। আগামী দিনে আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে যেন তারা ভূমিকা রাখতে পারে।

শিক্ষকরা মানুষ গড়ার কারিগর উল্লেখ করে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলায়ও পারদর্শী করে তুলতে হবে। এ ব্যাপারে শিক্ষকরা দায়িত্ব নেবেন।

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এই দেশকে গড়ে তুলবে। শিক্ষকদের নিজের সন্তান মনে করে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করতে হবে। খারাপ সঙ্গ ত্যাগ করে তারা যেন ভবিষ্যতে দায়িত্বশীল মানুষ হয়ে গড়ে উঠতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সমাজ থেকে মাদক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সালমা ইসলাম এমপি বলেন, চুড়াইনের সব ধরনের উন্নয়নে আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম ও আমি সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের সবার ভালোবাসা ও সমর্থন পেলে আগামী দিনেও এ ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ।

সাবেক প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দোহার ও নবাবগঞ্জে দুটি কলেজ ও দুটি স্কুলকে জাতীয়করণ করেছেন, যা আগে কখনো ছিল না। আমার প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।

তিনি এ সময় তার নিজের পক্ষ থেকে বিদ্যালয়ের উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এছাড়া বিদ্যালয়ের একটি নতুন ভবন যাতে দ্রুত নির্মাণ করা হয়, সে বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন-বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল বাতেন মিয়া, মিসেস বাতেন, ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, প্রধান শিক্ষক অরুণ চন্দ্র মন্ডল, মোশারফ হোসেন খান, আব্দুল বাসেত মিয়া, জিয়াউর রহমান জিয়ন, জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা জিণ্টু, মোয়াজ্জেম হোসেন, জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর চোকদার, খলিলুর রহমান, এমএ মজিদ, একেএম আব্দুল হালিম,আনোয়ার হোসেন মোড়ল, মো. সেলিম মিয়া, মো. আব্দুল বাতেন, যুবলীগ নেতা সারোয়ার খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি

তোমরাই একদিন এ দেশ পরিচালনা করবে: সালমা ইসলাম

আপডেট সময় ০৬:৪২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮