ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সূর্যসেন-প্রীতিলতার স্মৃতিঘেরা স্থান পরিদর্শন করলেন প্রণব

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চট্টগ্রামে মাস্টারদা সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত কয়েকটি স্থান পরিদর্শন করেছেন।

বুধবার সকালে চট্টগ্রামের দামপাড়া পুলিশলাইনে অবস্থিত অস্ত্রাগার এবং পাহাড়তলি রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগ এলাকায় অবস্থিত ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন করেন প্রণব মুখার্জি।

ব্রিটিশবিরোধী আন্দোলনের দুই বিপ্লবীর স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে কর্মকর্তাদের মুখে ইতিহাসের কথা শোনেন তিনি। এ ছাড়া প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিতে নির্মিত স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, পুলিশ কমিশনার ইকবাল বাহার, প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এ সময় উপস্থিত ছিলেন।

মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ১৯৩০ সালের ১৮ এপ্রিল দামপাড়া পুলিশলাইনে অবস্থিত অস্ত্রাগারটি লুট করেন বিপ্লবীরা। এর পর সেখানকার টেলিফোনসহ বিভিন্ন সংযোগ বন্ধ করে উত্তোলন করা হয় ভারতীয় পতাকা। সেই দিন থেকে পর পর চার দিন চট্টগ্রাম ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ মুক্ত ছিল।

অন্যদিকে ১৯৩২ সালের ১০ আগস্ট পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে হামলা করে এর দখল নেন ব্রিটিশবিরোধী আন্দোলনের যোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদার। পরে পুলিশ তাদের আটক করলে সঙ্গে থাকা সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সূর্যসেন-প্রীতিলতার স্মৃতিঘেরা স্থান পরিদর্শন করলেন প্রণব

আপডেট সময় ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮