ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক চলছে

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ-মিয়ানমারের যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় মিয়ানমারের রাজধানী নেপিদোতে বৈঠকটি শুরু হয়। নেপিদোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বাংলাদেশের পক্ষে এবং মিয়ানমারের পক্ষে দেশটির পার্মামেন্ট সেক্রেটারি মিন্ট থো বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন। দুই দেশের ১৫ জন করে মোট ৩০ সদস্যের সমন্বয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।

রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়ে গত ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকে এক লাখ রোহিঙ্গার প্রাথমিক তালিকা নেপিদোর কাছে হস্তান্তর করার কথা রয়েছে ঢাকার। জানা গেছে, ২০১৬ সালের অক্টোবরের পর থেকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে, তাদের ফেরত নেবে মিয়ানমার।

এ ছাড়া প্রত্যাবাসনের পর রোহিঙ্গাদের নিরাপত্তা, কর্মসংস্থানসহ কতজনকে কীভাবে ফেরত নেয়া হবে, এসব বিষয়ে আলোচনা হবে। বৈঠকে নতুন কোনো চুক্তি সই হলে প্রত্যাবাসন শুরুর সব প্রস্তুতি সম্পন্ন হবে। আগামী ২৩ জানুয়ারি থেকে রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট রাখাইনের মংডু জেলায় নিরাপত্তা বাহিনীর তল্লাশিচৌকিতে হামলার জেরে রোহিঙ্গাদের গ্রামে অভিযান শুরু করে সেনাবাহিনী। সেনাবাহিনীর সদস্যরা রোহিঙ্গা নারী-শিশুদের ধর্ষণ-হত্যাসহ তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। প্রাণ বাঁচাতে রাখাইন ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে থাকে রোহিঙ্গারা। এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক চলছে

আপডেট সময় ০১:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮