ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি, নতুন বিতর্কের মুখে শুভেন্দু প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে ৫০ জনের মৃত্যু, আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

১২৭ পৌরসভা-ইউপি ও জেলা পরিষদে ভোট চলছে

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের মোট ১২৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও জেলা পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত। তবে জেলা পরিষদের ভোট হবে সকাল নয়টা থেকে বেলা দু্টই পর্যন্ত, সেখানে কেবল জনপ্রতিনিধিরাই ভোট দেবেন।

এরমধ্যে নয়টি পৌরসভা (ছয়টি সাধারণ, তিন উপ-নির্বাচন), ইউপির ১১৫টি (৩৭টি সাধারণ-স্থগিত নির্বাচন, ৭৮টি উপ-নির্বাচন), জেলা পরিষদের দুইটি ওয়ার্ডে সাধারণ ও একটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে।

যে ছয়টি পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে সেগুলো হলো পঞ্চগড়ের বোদা, নাটোরের বনপাড়া, ফরিদপুরের আলফাডাঙ্গা, জামালপুরের বকশীগঞ্জ, রাজশাহীর বাঘা ও দিনাজপুরের বিরল। আর যে ৩৭টি ইউপিতে সাধারণ নির্বাচন হচ্ছে সেগুলোর ১৫টি কুমিল্লায়। এছাড়া মাধবদী, চুয়াডাঙ্গা ও শেরপুর পৌরসভায় হচ্ছে উপনির্বাচন।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ২৮ ও ২৯ নভেম্বর বাছাই ও ৭ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।

ইসি সূত্র জানায়, বন্যা, মামলাসহ বিভিন্ন জটিলতার কারণেও এসব এলাকায় নির্বাচন হয়নি। সে নির্বাচনগুলোই এখন সম্পন্ন করা হচ্ছে।

এদিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখতে বলেছে কমিশন।

বুধবার ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা কুমিল্লা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়। এখানকার ১৫টি ইউপিতে সাধারণ ও চারটি ইউপিতে বিভিন্ন পদে ভোট অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি, নতুন বিতর্কের মুখে শুভেন্দু

১২৭ পৌরসভা-ইউপি ও জেলা পরিষদে ভোট চলছে

আপডেট সময় ০২:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭