ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ইরানের ঘোষণা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমকে ফিলিস্তিনের স্থায়ী রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদে রোববার একটি বিল পাস করা হয়েছে। আর এই বিলের পক্ষে ভোট দিয়েছেন ১৮৭ জন সংসদ সদস্য আর বিপক্ষে ভোট দেন ১৫ জন সদস্য। নয়জন সংসদ সদস্য ভোট দেয়া থেকে বিরত ছিলেন। সংসদের উন্মুক্ত অধিবেশনে এ বিল পাস হয় এবং অধিবেশনে ২৩৩ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি ইরানের সংবিধানের এক নম্বর ধারায় যে সমর্থন ঘোষণা করা হয়েছে তার আওতায় এ বিল পাস করা হলো। বিলটি এখন সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদের এজেন্ডাভুক্ত করতে হবে।

ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে তেহরান এবং ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে আসছে। ইহুদিবাদী ইসরাইলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকার করে না ইরান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ইরানের ঘোষণা

আপডেট সময় ১১:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭