ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলেন আনিসুল পত্নী

অাকাশ জাতীয় ডেস্ক:

দীর্ঘ চার মাস পর নিজের শহরে ফিরলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগরপিতা আনিসুল হক। তবে জীবিত নয়, লন্ডন থেকে বিমানে করে আসল তার নিথর দেহ। গত বৃহস্পতিবার পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি চলে যান পরপারে।

বিমানবন্দর থেকে আনিসুল হকের মরদেহ তার বনানীর বাসায় নেয়ার পর শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে সেখানে ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরদেহের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আনিসুল হকের স্ত্রী রুবানা হক। তখন প্রধানমন্ত্রী তাকে সান্ত্বনা দেন। পাশে দাঁড়ানো সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল শফিউল হকও কান্নায় ভেঙে পড়েন।

এ সময় আনিসুল হকের একমাত্র ছেলে নাভিদুল হকসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী দুপুর ১টা ৫২ মিনিটে মেয়রের বাসায় যান। তিনি সেখানে প্রায় আধা ঘণ্টার মতো অবস্থান করেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মেয়রের মরদেহ বহনকারী বিমানটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর বেলা একটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফ্লাইটটি।

বনানীর বাসা থেকে আনিসুল হকের মরদেহ নেয়া হয় আর্মি স্টেডিয়ামে। সেখানে লাখো মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে ছেলের কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় ঢাকা উত্তরের নগরপিতাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলেন আনিসুল পত্নী

আপডেট সময় ০৫:৪২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭