ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সীতাকুণ্ডের পুরাতন জাহাজে আগুন, ৪ শ্রমিক দগ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ শীতলপুর এলাকায় লালবেগ শিপব্রেকিং ইয়ার্ড এ পুরাতন জাহাজে আগুন লেগে চার শ্রমিক দগ্ধ হয়েছে। তাদেরকে স্থানীয় ভাটিয়ারীতে বিএসবিএ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বিকেল সোয়া চারটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতরা হলেন মোহাম্মদ রনি (২৮), সায়েদুল ইসলাম (২৭), মোহাম্মদ মুহিন (২৬) এবং মোহাম্মদ মোমিন (৩০)। অগ্নিকান্ডের খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ হারুন পাশা বলেন, শ্রমিকেরা অক্সিএসিটিলিন শিখা দিয়ে একটি স্ক্র্যাপ জাহাজের ইঞ্জিন কক্ষে লোহা কাটছিলেন। এ সময় আগুনের ফুলকি জাহাজের তলায় জমে থাকা পরিত্যক্ত বর্জ্য তেলে পড়ে আগুন লেগে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে চারটার দিকে কাজ শুরু করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ জাহাজে আগুন লেগে স্রমিক আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সীতাকুণ্ডের পুরাতন জাহাজে আগুন, ৪ শ্রমিক দগ্ধ

আপডেট সময় ০২:৩৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭