ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রকাশ্যে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পটিয়া পৌর সদরে অজ্ঞাতনামা এক প্রতিবন্ধীকে (৪০) পিটিয়ে হত্যা করা হয়েছে। আবদুল মান্নান (৪৫) নামের এক ব্যক্তি তাকে পিটিয়ে হত্যা করে বলে জানা যায়। শুক্রবার সকাল ৮টায় পটিয়া সরকারি কলেজের পূর্ব গেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ জনতা আবদুল মান্নানকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। তিনি চন্দনাইশ উপজেলার ছৈয়দাবাদ গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সকালে অজ্ঞাতনামা মানসিক প্রতিবন্ধীকে কলেজ গেট এলাকায় হাঁটতে দেখে মান্নান হাতুড়ি দিয়ে অতর্কিতভাবে বেধড়ক পেটাতে থাকেন। এসময় স্থানীয়রা বাধা দিতে গেলে তাদেরকে ইট ছুঁড়ে মারেন। ঘটনাস্থলেই মানসিক প্রতিবন্ধী মারা যান। পরে কিছু সিএনজি চালক ও কয়েকজন ছাত্র মান্নানকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়মত উল্লাহ বলেন, হাতুড়ি দিয়ে পিটিয়ে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার পরিচয় পাওয়া যায়নি। তিনি একজন মানসিক প্রতিবন্ধী। পরিচয় পাওয়া গেলে মূল ঘটনা উদ্ঘাটিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রকাশ্যে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৯:০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭