ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমার সেনাপ্রধানের সঙ্গে কথা বলবেন পোপ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আগামী ৩০শে নভেম্বর তিন দিনের সরকারি সফরে ঢাকা আসছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এদেশে অবস্থানকালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নৃশংস নির্যাতনের মুখে বাংলাদেশের কক্সবাজার জেলায় পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে বিশেষ ব্যবস্থায় সাক্ষাৎ করবেন তিনি।

এছাড়াও বাংলাদেশে আসার আগে ২৬শে নভেম্বর মিয়ানমার যাবেন পোপ ফ্রান্সিস। ইয়াঙ্গুনে বিশপের বাসভবনে দেশটির সেনাপ্রধানের সঙ্গে একান্তে সাক্ষাৎ করবেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের একটি খবরে এমনটাই জানা গেছে। ভ্যাটিকান মুখপাত্র গ্রেগ বার্ক সাংবাদিকদের জানান, বাংলাদেশে আসার আগে তিনি ২৬শে নভেম্বর মিয়ানমার যাবেন।

ইয়াঙ্গুনে বিশপের বাসভবনে দেশটির সেনাপ্রধানের সঙ্গে একান্তে সাক্ষাৎ হবে পোপের। আর ঢাকায় ১ ডিসেম্বর আন্তঃধর্মীয় এক বৈঠকে উপস্থিত থাকবে রোহিঙ্গা শরণার্থীদের ‘ছোট একটা গ্রুপ’। বাংলাদেশ ও মিয়ানমারে পোপের আসন্ন সফরের মূল সূচিতে এ দুটি সাক্ষাৎ অন্তর্ভুক্ত ছিল না। শেষ মুহূর্তে যোগ হয়েছে।

এদিকে বাংলাদেশ সফরকে সামনে রেখে দেশবাসীকে শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস। এক ভিডিও বার্তায় বাংলাদেশে খ্রিস্ট ধর্মের অনুসারীদের আশীর্বাদও জানিয়েছেন তিনি। পোপের ভিডিও বার্তাটি মঙ্গলবার ভ্যাটিকান রেডিওর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ আমন্ত্রণে আগামী ৩০শে নভেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন পোপ ফ্রান্সিস। এর আগে ২৭ থেকে ৩০শে নভেম্বর তিনি মিয়ানমার সফর করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমার সেনাপ্রধানের সঙ্গে কথা বলবেন পোপ

আপডেট সময় ০৯:৪৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭