ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

২০২১ সালের মধ্যে দেশে শতভাগ ইন্টারনেট সংযোগ: পলক

আকাশ আইসিটি ডেস্ক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যে সারাদেশকে শতভাগ ইন্টরনেট সংযোগ ও ৫০ শতাংশ ব্রডব্যান্ড সংযোগের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় বাংলাগভনেট, ইনফো সরকার-২ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং ইনফো সরকার-৩ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ ছাড়া কানেকটেড বাংলাদেশ শীর্ষক আরও একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

ভারতের নয়াদিল্লিতে বৃহস্পতিবার রাতে গ্লোবাল সাইবার স্পেস কনফারেন্স ২০১৭’-এর ‘ব্রিজিং দ্যা ডিজিটাল ডিভাইড-এমপাওয়ারিং বাই টেকনোলজি লেড ইনক্লুসিভনেস’ শীর্ষক প্লেনারি সেশনের আলোচনায় তিনি এসব কথা বলেন। এই সম্মেলনে প্রায় ২০টি দেশের তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী এবং ১৩৬ দেশের আলোচকবৃন্দ বিভিন্ন সেশনে অংশ নেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকালে এই সম্মেলন উদ্বোধন করেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘সারাদেশে আমরা ৫ হাজারের অধিক ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনসাধারণকে প্রায় ২শ’ রকমের ডিজিটাল সেবা প্রদান করছি। এর ফলে জনগণ যেমন সাশ্রয়ী মূল্যে ডিজিটাল সেবা গ্রহণ করতে পারছে, তেমনি এর মাধ্যমে সরকারি সেবার গ্রহণে মানুষের ভোগান্তিও কমেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশে শতভাগ ইন্টারনেট সংযোগ: পলক

আপডেট সময় ০৯:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭