ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

রংপুরকে হারিয়ে শীর্ষে খুলনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে নয় রানের জয় পেয়েছে খুলনা টাইটান্স। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেল মাহমুদউল্লাহ রিয়াদের দল। আট ম্যাচ খেলে খুলনার পয়েন্ট ১১। অন্যদিকে, সাত ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে রয়েছে রংপুর রাইডার্স।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে খুলনা টাইটান্সের দেয়া ১৫৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। দলের পক্ষে নাহিদুল ইসলাম ৫৮ ও রবি বোপারা ৫৯ রান করেন। খুলনা টাইটান্সের পক্ষে আবু জায়েদ রাহি ১টি, আফিফ হোসেন ২টি ও জুনায়েদ খান ১টি করে উইকেট নেন।

রংপুর রাইডার্স ব্যাটিংয়ে নেমে দলীয় চার রানে প্রথম উইকেট হারায়। ইনিংসের দ্বিতীয় ওভারে আফিফ হোসেনের বলে আরিফুল হকের হাতে ক্যাচ হন ব্রেন্ডন ম্যাককলাম। দলীয় ২০ রানে আবু জায়েদ রাহির বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন ক্রিস গেইল।

দলীয় ২৯ রানে মোহাম্মদ মিথুন রান আউট হন। ইনিংসের অষ্টম ওভারে আফিফ হোসেনের বলে বোল্ড হন ফজলে মাহমুদ। এরপর রবি বোপারা ও নাহিদুল ইসলাম ১০০ রানের পার্টনারশিপ গড়েন। দলীয় ১৪৫ রানে রান আউট হন নাহিদুল ইসলাম। ইনিংসের শেষ বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ হন রবি বোপারা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে খুলনা টাইটান্স। দলের পক্ষে ৩৬ বল খেলে ৫৯ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই রান করার পথে তিনি ছয়টি চার ও দুইটি দুইটি চার মারেন তিনি। রংপুর রাইডার্সের পক্ষে মাশরাফি বিন মুর্তজা ১টি, সোহাগ গাজী ১টি, রুবেল হোসেন ৩টি, লাসিথ মালিঙ্গা ২টি ও থিসারা পেরেরা ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৯ রানে জয়ী খুলনা টাইটান্স।

খুলনা টাইটান্স ইনিংস: ১৫৮/৮ (২০ ওভার)

(নাজমুল হোসেন শান্ত ২০, রিলি রুশো ১১, আফিফ হোসেন ৯, মাহমদুউল্লাহ রিয়াদ ৫৯, নিকোলাস পুরান ১৬, আরিফুল হক ১৬, কার্লোস ব্র্যাথওয়েট ১১, জফরা আর্চার ১০*, জুনায়েদ খান ১, তানভীর ইসলাম ০*; মাশরাফি বিন মুর্তজা ১/৩২, সোহাগ গাজী ১/৩০, রুবেল হোসেন ৩/৩৫, লাসিথ মালিঙ্গা ২/২৭, থিসারা পেরেরা ১/৩০)।

রংপুর রাইডার্স ইনিংস: ১৪৯/৬ (২০ ওভার)

(ক্রিস গেইল ১৬, ব্রেন্ডন ম্যাককলাম ২, মোহাম্মদ মিথুন ৩, রবি বোপারা ৫৯, ফজলে মাহমুদ ৬, নাহিদুল ইসলাম ৫৮, থিসারা পেরেরা ১*; আবু জায়েদ রাহি ১/৪৮, আফিফ হোসেন ২/৪, জুনায়েদ খান ১/২০, জফরা আর্চার ০/৩৩, কার্লোস ব্র্যাথওয়েট ০/৩৩, তানভীর ইসলাম ০/৯)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: মাহমুদউল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স)।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

রংপুরকে হারিয়ে শীর্ষে খুলনা

আপডেট সময় ০৮:৪৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭