ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পেশোয়ারে বোমা হামলায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় পুলিশের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। জিও নিউজের খবরে বলা হয়, শুক্রবার সকালে খাইবার পাখতুনখয়া প্রদেশের প্রাদেশিক রাজধানী পেশোয়ারের হায়াতাবাদের তাতারা পার্কের কাছে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

হামলায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মাদ আশরাফ নূর এবং তার নিরাপত্তারক্ষী নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। আহতদের হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি নগরীর একটি হাসপাতালে নিয়ে যায়। ওই পুলিশ কর্মকর্তা তার দপ্তরে যাওয়ার সময় এ হামলার শিকার হন। হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত কোন গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট জানিয়েছে, আত্মঘাতী এই বোমা হামলায় ১৫ থেকে ২০ কেজি বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে। কমপক্ষে দুটি গাড়ি বিধ্বস্ত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পেশোয়ারে বোমা হামলায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নিহত

আপডেট সময় ০৩:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭