ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজীপুরে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ নভেম্বর রবিবার মধ্যরাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া বিদ্যাভিটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম হুমায়ুন কবির (৩০)। সে শ্রীপুর উপজেলার সাইটালিয়া বিদ্যার ভিটা গ্রামের আবুল হোসেনের ছেলে এবং স্থানীয় নাফিস গার্মেন্টসের কর্মী।

থানায় মামলা দায়ের করায় ধর্ষিতার মা’কে আটকে রেখে ধর্ষকের ক্ষুব্ধ বাবা ধর্ষণের শিকার ৮মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরী (১০) ও তার শ্রবণ প্রতিবন্ধি বাবা এবং ভাইবোনকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে।

শ্রীপুর মডেল থানার এসআই এখলাস উদ্দিন ও ধর্ষণের শিকার মাদ্রাসার ছাত্রীর স্বজনরা জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া এলাকায় শ্বশুর আবুল হোসেনের দেয়া জমিতে ঘর নির্মাণ করে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করে আসছে তার দরিদ্র জামাতা। ওই ব্যক্তির (আবুল হোসেনের জামাতা) কিশোরী মেয়ে (১০) স্থানীয় সাইটালিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্রী। মাদ্রাসায় যাওয়া আসার পথে ওই কিশোরীকে ভয় দেখিয়ে তার আপন মামা হুমায়ুন কবির ও মামার খালাতো ভাই একই এলাকার নুরু মিয়ার ছেলে আমানুল্লাহ বছর খানেক ধরে বিভিন্ন সময়ে ধর্ষণ করে আসছে।

এতে কিশোরীটি প্রায় ৮মাস আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনাটি দুই মাস পূর্বে প্রকাশ পায়। ধর্ষণের এ ঘটনার দায়ে আমানুল্লাহকে আসামী করে ধর্ষণের শিকার ওই কিশোরীর মা রহিমা বেগম গত ২১ সেপ্টেম্বর শ্রীপুর মডেল থানায় মামলা (নং ২২(৯)১৭) দায়ের করেন। তবে মামলার তদন্তকালে কিশোরীকে ধর্ষণের ঘটনার সঙ্গে তার আপন মামা হুমায়ুন কবিরের সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে ধর্ষক ও তার লোকজন ওই কিশোরী ও তার পরিবারকে নানাভাবে হুমকী দেয় এবং নির্যাতন করতে থাকে।

রোববার মধ্যরাতে পুলিশ ধর্ষিতার মামা ধর্ষক হুমায়ুন কবিরকে গ্রেফতার করে। এতে ধর্ষিতার মা’কে আটকে রেখে ধর্ষকের ক্ষুব্ধ বাবা ধর্ষণের শিকার ৮মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরী (১০) ও তার শ্রবণ প্রতিবন্ধি বাবা এবং ভাইবোনকে মারধর করে সোমবার বাড়ি থেকে বের করে দিয়েছে। মা’কে ছাড়াই নিরাপত্তাহীন ওই কিশোরীর পরিবার স্থানীয় টেংরা গ্রামের তার ফুফার বাড়ীতে আশ্রয় নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার

আপডেট সময় ০৭:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭