ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

গাজীপুরে ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের সফিপুরে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রুবেল হোসেন গাইবান্ধার সাদুল্লাহপুর এলাকার বাসিন্দা। তিনি উপজেলার রতনপুর এলাকার একটি কলোনিতে ভাড়া থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার সংলগ্ন আবাসিক এলাকায় পাশাপাশি দুটি ভবনের নির্মাণ কাজ চলছে। সোমবার বিকালে একটি ভবনের ছাদে নির্মাণ কাজ করছিল রুবেল হোসেনসহ কয়েকজন নির্মাণ শ্রমিক। হঠাৎ আব্দুল মালেক নামে এক ব্যক্তির ভবন থেকে একটি বাঁশ পাশের ভবনের শ্রমিক রুবেলের মাথায় পড়ে। এসময়ে রুবেল ওই ভবনের পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

গাজীপুরে ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১১:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭