ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক সৌদিতে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

পাকিস্তানে তাবলিগ জামাতের বাস দুর্ঘটনায় নিহত ২৪

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের চাকওয়ালে তাবলিগ জামাতে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় ২৪ জন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬৭ জন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ডনের খবরে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তাবলিগ জামাতে যোগ দিতে কোহাট থেকে রায়বন্দে যাচ্ছিলেন মুসল্লিরা। পথে চাকওয়াল এলাকায় দুর্ঘটনায় পড়ে বাসটি।

স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় ভোররাত পর্যন্ত উদ্ধার অভিযান চলে। উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে রাওয়ালপিন্ডি হাসপাতালে পাঠানো হয়। নিহতদের হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর জানানো হয়, বাসচালক এলাকাটি ভালোভাবে চিনতেন না বলেই অন্ধকারে গিরিখাদের কাছে নিয়ন্ত্রণ হারান। উল্লেখ্য, বাংলাদেশের পর পাকিস্তানের রায়বন্দ এলাকায় বিশ্বের সর্ববৃহৎ তাবলিগ জামাত অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী

পাকিস্তানে তাবলিগ জামাতের বাস দুর্ঘটনায় নিহত ২৪

আপডেট সময় ০২:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭