ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

মালয়েশিয়ার সব নাগরিকের মোবাইল ডাটা চুরি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার মোবাইল কোম্পানিগুলোর সব গ্রাহকের তথ্য (ডাটা) চুরির ঘটনা ঘটেছে। দেশটির কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) সোমবার এক ফেসবুক বার্তার মাধ্যমে চুরির ঘটনাটি স্বীকার করে নেয়। ওই হ্যাকিংয়ের ঘটনায় মালয়েশিয়ার ৪ কোটি ৬০ লাখের বেশি মোবাইল ফোনগ্রাহকের ডাটা চুরি হয়ে গেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ফাঁস হওয়া ডাটার মধ্যে দেশটির মোট জনসংখ্যার ৩ কোটি ২০ লাখের মোবাইল নম্বর, ইউনিক ফোন সিরিয়াল নম্বর এবং বাসার ঠিকানা রয়েছে। হ্যাকাররা নাগরিকদের স্পর্শকাতর বিভিন্ন তথ্যের পাশাপাশি দেশটির একাধিক সরকারি ও বাণিজ্যিক ওয়েবসাইট থেকেও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মালয়েশীয় প্রযুক্তি সংবাদ সাইট লোইয়াটডটনেট সর্বপ্রথম এই ডাটা চুরির খবর প্রকাশ করে। এ সাইটটি জানতে পারে কেউ একজন অপ্রকাশিত সংখ্যক বিটকয়েনের বিনিময়ে ব্যক্তিগত তথ্যের বিশাল এক ডাটাবেজ বিক্রি করতে চাচ্ছে। এতে অন্তত ১২টি মালয়েশীয় টেলিযোগাযোগ অপারেটরের গ্রাহকদের তথ্য ব্যক্তিগত রয়েছে।

এ ছাড়া হ্যাকাররা মালয়েশিয়ান মেডিকেল কাউন্সিল, মালয়েশিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, অ্যাকাডেমি অব মেডিসিন মালয়েশিয়া, মালয়েশিয়া হাউজিং লোন অ্যাপ্লিকেশনস, মালয়েশিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন, ন্যাশনাল স্পেশালিস্ট রেজিস্টার অব মালয়েশিয়া এবং চাকরি খোঁজার প্লাটফর্ম জবস্ট্রিটডটকম থেকেও বিশাল পরিমাণ ডাটা চুরি করেছে বলে জানায় প্রযুক্তিবিষয়ক সাইটটি।

লোইয়াটডটনেট বলে, তারা ১৮ অক্টোবর মালয়েশিয়ার যোগাযোগ পর্যবেক্ষকদের এ বিষয়ে অবহিত করে আর এমসিএমসি বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী

মালয়েশিয়ার সব নাগরিকের মোবাইল ডাটা চুরি

আপডেট সময় ০৩:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭