ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পঙ্গুত্বকে পুঁজি করে ইয়াবা পাচার

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রায় ২৬ বছর আগে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই পা হারিয়েছেন কক্সবাজারের টেকনাথ উপজেলার বাসিন্দা আবুল হোসেন। পঙ্গুত্ব বরণ করে নিজ গ্রামে ছোট একটি দোকান দিয়ে চা-পান-বিড়ি সিগারেট বিক্রি করে সংসার চালিয়ে আসছেন তিনি। কিন্তু প্রতিদিনের চা বিক্রির স্বল্প আয়ে তার চাহিদা মিটে না। অল্প দিনে বড় হওয়ার স্বপ্ন নিয়ে জড়িয়ে পড়েন মাদক পাচার ব্যবসায়। দেহের প্রায় মাঝামাঝি অংশ এবং রানের গোড়া থেকে দুই পা না থাকায় মানবিক কারণেই যে কোনো গাড়িতে স্থান হয় তার। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বহুবার টেকনাথ থেকে রাজধানী ঢাকায় ইয়াবা পাচার করে যাচ্ছিল ওই পঙ্গু মাদক পাচারকারী। এরই মধ্যে পুলিশের হাতে ধরা খাওয়ার পর জেলও খাটেন তিনি। জামিনে মুক্তি পেয়েও থেমে নেই তার মাদক পাচার ব্যবসা। তবে বদলেছেন কৌশল।

পা না থাকায় যে ছোট দুটি কাঠের পিঁড়িতে ভর করে তিনি চলাফেরা করেন সেই পিঁড়ির পায়াতে সুকৌশলে বক্স তৈরি করে সেখানে ইয়াবা রেখে আবার পিঁড়ির পায়া লাগিয়ে বাসযোগে টেকনাফ থেকে রাজধানীতে বহন করে চলেছেন ইয়াবা। বিধিবাম! তাতেও শেষ রক্ষা হলো না তার।

গতকাল সোমবার রাত পৌঁনে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুলে অভিযান চালিয়ে ভিআইপি সোহাগ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-০৪৮০) গাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার সরকার ও (এসআই) শাহজাহান।

এসময় তার চলার একমাত্র অবলম্বন ছোট দুইটি পিঁড়ির চার পায়ার ভিতর থেকে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আবুল হোসেন (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ছাব্রাং রোলার ডেপা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে যাত্রীবাহী সোহাগ পরিবহন থেকে তাকে আটক করার পর তার সাথে থাকা দুইটি পিঁড়ির চার পায়ার ভিতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদেরও আসামি করা হবে।

ইয়াবা পাচারকারী আবুল হোসেন জানায়, তার ছোট ভাইও মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে গত কয়েক মাস পূর্বে দুই পা হারিয়েছেন। পঙ্গুত্ব নিয়েই এ পেশায় চলছে তার জীবন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পঙ্গুত্বকে পুঁজি করে ইয়াবা পাচার

আপডেট সময় ০৩:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭