ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান পাওয়া গেল ভারতের আধার কার্ড, যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা

বেলকুচিতে হ্যান্ডকাফসহ পালিয়েছে আসামি

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের বেলকুচিতে পুলিশের কাছ থেকে হান্ডকাফসহ পালিয়ে গেছে জাহিদ হোসেন (৩০) নামের এক আসামি। বুধবার গভীর রাতে উপজেলার চালা এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক জাহিদ হোসেন মুকুন্দগাঁতি এলাকার বদিউজ্জামান বুদ্ধুর ছেলে।

থানার এসআই নাজমুল হাসান জানান, গ্রেপ্তারের পর মোটরসাইকেলযোগে থানায় নেওয়ার পথে উপজেলার চালা এলাকায় সাগরিকা সিনেমা হলের সামনে পৌঁছালে পুলিশের মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।

এসআই নাজমুল আরও বলেন, জাহিদ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া ১০-১২টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে আবারো গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু

বেলকুচিতে হ্যান্ডকাফসহ পালিয়েছে আসামি

আপডেট সময় ০১:৩৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭