ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু

বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

পারিবারিক কলহের জেরে নগর সংলগ্ন চরবাড়িয়া এলাকায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে স্ত্রী মুনিরা বেগমের হাতে স্বামী মোক্তার বেপারী (৪৫) খুন হয়েছেন। মোক্তার বেপারী পেশায় একজন রাজমিস্ত্রি ও কাউনিয়া থানাধীন সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের বোর্ডস্কুল এলাকার অফেজ উদ্দিন বেপারীর ছেলে।

কাউনিয়া থানা পুলিশ জানায়, সকালে চরবাড়ীয়ার ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল আলম তুহিন বিষয়টি অবহিত করলে আশঙ্কজনক অবস্থায় মোক্তার বেপারীকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইউপি মেম্বর জাহিদুল আলম তুহিন জানান, সকালে মোক্তারের স্ত্রী মনিরা তাকে ফোন দিয়ে বলেন তিনি তার স্বামীকে কুপিয়েছেন এবং তাকে তার বাড়িতে যেতে বলেন। তিনি বাড়িতে গিয়ে আহত অবস্থায় মোক্তারকে পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে যান।

ইউপি সদস্য আরও জানান, মোক্তার ও তার স্ত্রী সঙ্গে পারিবারিক কলহ দীর্ঘদিনের। এনিয়ে ৪বার সালিশ করেছেন তিনি।

কাউনিয়া থানার ওসি নূরুল ইসলাম জানান পারিবারিক কলহের জের ধরে মোক্তারের স্ত্রী, ছেলে ও মেয়ে মিলে তাকে খুন করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ওই তিনজনকে আটক করা হয়েছে। তবে ছেলে মেয়েদের বাঁচানোর জন্য মনিরা একাই হত্যা করেছেন বলে দাবি করেন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে ও মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেবাচিম হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. ইকতিয়ার আহসান জানান, গুরুতর আহত অবস্থায় মোক্তার নামের এক রোগী ভর্তি হলে তারা দ্রুত চিকিৎসা দেন। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।

নিহতের মামী কমলা বেগম জানান, সম্প্রতি জমি-জমা বিক্রির তিন লাখ টাকা নিয়ে মোক্তার ও তার স্ত্রী মুনিরা বেগমের সাথে পারিবারিক কলহ দেখা দেয়। এ নিয়ে প্রায়ই কলহ লেগেই থাকতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী

বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

আপডেট সময় ০১:১৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭