ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় নয়াদিল্লি

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে ভারত আশাবাদী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ফখরুল।

সুষমা স্বরাজের বরাত দিয়ে ফখরুল আরো বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশেও যেন গণতন্ত্র অব্যাহত থাকে, এটাই চায় তারা। সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় নয়াদিল্লি। রাত ৮টার দিকে ওই বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টা বৈঠক চলে।

মির্জা ফখরুল জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে একমত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গারা যেন নিরাপদে তাদের দেশে ফিরে যেতে পারে এজন্য মিয়ানমার সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছে ভারত। বিএনপির মহাসচিব আরো জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে বিরাজমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দীন আহমেদ।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ রোববার দুপুর ১টা ৪১ মিনিটে ঢাকায় অবতরণ করে তাঁকে বহনকারী বিশেষ বিমানটি। বিকেলে একই হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন সুষমা স্বরাজ। পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় নয়াদিল্লি

আপডেট সময় ১০:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭