ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

দেশের শান্তি ও উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ভোট দিন: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের শান্তি ও উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ভোট দিয়ে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, দেশের শান্তি ও সার্বিক উন্নয়নের স্বার্থে সরকারের ধারাবাহিকতা দরকার। তাই শেখ হাসিনার সরকারকে দেশ পরিচালনায় জন্য আরো ১০ বছর সময় দিতে হবে। জনগণই সরকারের চালিকা শক্তি। আজ রবিবার কাজিপুরে আমেনা মনসুর ইনস্টিটিউট অব টেক্সটাইল টেকনোলজীর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, জঙ্গি দমন, রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি স্থাপনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংবিধানের বাইরে যাবার কোন সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট নানা ষড়যন্ত্র করছে। তারা আবারো ক্ষমতায় গেলে হাওয়া ভবন ও দুঃশাসনের বেড়াজালে জনগণ নিপতিত হবে। এদিকে, বিকেলে স্বাস্থ্যমন্ত্রী নির্মাণাধীন পাঁচশ আসন বিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম, পানি উন্নয়ন বিভাগের নদী তীর সংরক্ষণ প্রকল্পের নির্মাণ কাজ এবং চালিতাডাঙ্গায় প্রস্তাবিত ম্যাটসএর নির্মাণ স্থান পরিদর্শন করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

দেশের শান্তি ও উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ভোট দিন: নাসিম

আপডেট সময় ১০:৪৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭